পূবালী ব্যাংক নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ শূন্য ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ ২ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ব্যাংক কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল বুধবার এ স্থগিতাদেশ দেন।
গতকাল শুনানিতে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষে ছিলেন আইনজীবী আখতার ইমাম। আর হাইকোর্টে আবেদনকারী পূবালী ব্যাংকের শেয়ারহোল্ডার আহমেদ শফি চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক। শুনানি শেষে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠান।
গত মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একক বেঞ্চ পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ শূন্য ঘোষণা করেন। এঁরা হলেন: চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারসহ মো. ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, আজিজুর রহমান, সুরাইয়া রহমান।