পূবালী ব্যাংকের ঈশ্বরদী শাখা স্থানান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের বৃহৎ পরিসরে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ আধুনিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে পূবালী ব্যাংকের ঈশ্বরদী শাখা সম্প্রতি নতুন ভবনে স্থানান্তর করা হয়েছে৷ ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিচালক আহমদ শফি চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানান্তর হওয়া শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী৷ অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, প্রধান টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী, রাজশাহী অঞ্চলের প্রধান উপমহাব্যবস্থাপক সাইয়্যেদ সাইফুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷