পূবালী ব্যাংকের এজিএমের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভার ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হাসানের বেঞ্চ গতকাল রোববার এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।পূবালী ব্যাংকের শেয়ারহোল্ডার ও ব্যাংকটির সাবেক পরিচালক শফি আহমেদ চৌধুরী আবেদনটি করেন। এই আদেশের কারণে আজ সোমবার গাজীপুরে ব্যাংকটির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হতে পারবে না বলে জানিয়েছেন আবেদনকারীর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন।আবেদনে বলা হয়, কোম্পানি আইনের ৯১ ধারা এবং ব্যাংক সংঘবিধির ৯০ ধারা অনুযায়ী প্রতি সাধারণ সভায় নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের বিষয়টি আলোচ্যসূচিতে থাকতে হবে। কিন্তু এজিএমের আলোচ্যসূচিতে তা অন্তর্ভুক্ত না করে আইন ভঙ্গ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।