প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংক লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারসহ আটজনকে পরিচালক নির্বাচিত করাকে অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার তাঁদের করা আবেদন খারিজ করে বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে তাঁদের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। অন্য সাতজন পরিচালক হলেন মো. ফাইজুর রহমান, আহমেদ শফি চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরিফ, আজিজুর রহমান ও সুরাইয়া রহমান। গত বছরের ২১ আগস্ট পূবালী ব্যাংকের এজিএমে এই আটজন পরিচালক নির্বাচিত হন। এর আগে ওই পরিচালকদের ২ শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের নির্বাচন কমিশন তাঁদের মনোনয়ন অবৈধ ঘোষণা করে।