প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংকের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের শাখাগুলোর দ্বিতীয় ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি চট্টগ্রামের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী এবং মহাব্যবস্থাপক প্রতীক করিম। সম্মেলনে সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী। এ ছাড়া চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক সৈয়দ আবদুল মজিদ, চট্টগ্রাম উত্তর অঞ্চলের প্রধান উপমহাব্যবস্থাপক মো. ওমর সুলতান, চট্টগ্রাম দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের প্রধান উপমহাব্যবস্থাপক সুশীল কুমার সাহা এবং চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।