পূবালী ব্যাংকের মাস্টারকার্ড ডেবিট কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে নিজস্ব ‘মাস্টারকার্ড ডেবিট কার্ড’ চালু করেছে পূবালী ব্যাংক। সম্প্রতি এ কার্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন পূবালী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইডের দক্ষিণ এশিয়া বিভাগের প্রেসিডেন্ট আরি সারকার প্রমুখ। বিজ্ঞপ্তি।