পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংক লিমিটেডের ঢাকা কেন্দ্রীয়, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও নারায়ণগঞ্জ অঞ্চলের দ্বিতীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সম্মেলনে  প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাধারণ সেবা ও উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী। সম্মেলনে বিভিন্ন শাখার সাফল্যের ওপর এবং ২০১৩ সালের ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞপ্তি।