প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূবালী ব্যাংকের অঞ্চল ও করপোরেট শাখাপ্রধানদের প্রথম সম্মেলন ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, এম ফয়জুর রহমান ও এম কবিরুজ্জামান ইয়াকুব। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, সব অঞ্চলপ্রধান ও করপোরেট শাখা প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।