পূবালী ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত
পূবালী ব্যাংক লিমিটেডের অঞ্চল ও করপোরেটর শাখার প্রধানদের প্রথম সম্মেলন ২০১৩ ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী। এ সময় ব্যাংকের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হুসাইন, আহমদ শফি চৌধুরী, মোস্তফা শাহরিয়ার আহমদ, বিকল্প পরিচালক কবিরুজ্জামান ইয়াকুব ও খুরশীদ-উল-আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ হালিম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকেরা, সব অঞ্চল ব্যবস্থাপক ও করপোরেট শাখার প্রধান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আহমদ মজুমদার উন্নততর ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে আমদানি-রপ্তানি ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।