পূর্ণ প্যানেল পায়নি ঐক্য পরিষদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেও পূর্ণ প্যানেলে জয়ী হতে পারেনি। সমিতির ১৩টি পদের মধ্যে সভাপতিসহ সাতটি পদে বিজয়ী হয়েছে। আওয়ামী লীগের একাংশের সমর্থনপুষ্ট ব্যক্তিরা সম্পাদকসহ চারটি পদে জয়ী হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল ঘোষণা করেন কমিশনার আসাদুজ্জামান।ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ-বিএনপি ঐক্য প্যানেলের প্রার্থী ও জেলা বিএনপির সহসভাপতি আ. মজিদ তালুকদার সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিদ্রোহী আওয়ামী লীগের সমর্থনপুষ্ট প্রার্থী নজরুল ইসলাম সিকদার জয়ী হয়েছেন। এই পদে ঐক্য প্যানেলের প্রার্থী আওয়ামী লীগের শওগাতুল আলম পরাজিত হয়েছেন।আইনজীবীরা জানান, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক আইনজীবী নেতাদের সমঝোতা অনুযায়ী সমিতির ১৩টি পদের মধ্যে সভাপতি ও সহসম্পাদকসহ তিনটি পদে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সস্পাদকসহ ১০টি পদে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ভাগাভাগি করে নেয়। এতে সভাপতি পদে বিএনপির নেতা মজিদ তালুকদার ও আওয়ামী লীগের সওগাতুল আলম হানিফ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আনিচুর রহমান ও নজরুল ইসলাম সিকদার যথাক্রমে সভাপতি ও সাধারণ সস্পাদক পদে আলাদাভাবে মনোনয়নপত্র জমা দেন। আনিচুর রহমান ও নজরুল ইসলামকে প্রচ্ছন্ন সমর্থন দেন সাবেক সাংসদ ও আওয়ামী লীগের বিদ্রোহী নেতা দেলোয়ারের সমর্থক হিসেবে পরিচিত জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি আবদুল মোতালেব মিয়া। গত তিনটি নির্বাচনে দেলোয়ারের সমর্থক হিসেবে পরিচিত আইনজীবী নেতারা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী হন। মূলত তাঁদের প্রতিরোধ করতেই আওয়ামী লীগ-বিএনপির আইনজীবী নেতাদের মধ্যে ঐক্য গড়ে তোলা হয় । গত ২৭ মার্চ প্রথম আলোয় এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ হলে বরগুনায় ব্যাপক তোলপাড় হয়। বিএনপি ও আওয়ামী লীগের সমর্থক সাধারণ আইনজীবীরা বিষয়টির নিন্দা জানান ও এই সিদ্ধান্তকে অনৈতিক বলে অভিহিত করেন।