পূর্ণ সচিব হলেন এম এ কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ কাদেরকে পূর্ণ সচিব করা হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। এতে বলা হয়, রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাঁকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব পদে পদায়ন করা হলো। এর আগে সম্প্রতি রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমকে সচিব মর্যাদা দিয়ে আরেকটি পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।