পূর্ণাঙ্গ কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে নগরের আম্বরখানায় জোটের অস্থায়ী কার্যালয়ে সভাপতি জয়নাল আবেদীন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভার মাধ্যমে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সাধারণ সম্পাদক জামাল আহম্মদ ২৫ সদস্যের কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করেন। সাধারণ সভায় ঘোষিত পূর্ণাঙ্গ কমিটির সহসভাপতি অজিত রায় ভজন, সুকোমল সেন, বিরহী কালা মিয়া, সাংগঠনিক সম্পাদক ডি কে জয়ন্ত, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক এম এইচ নিজাম বক্তব্য দেন।