পূর্ণাঙ্গ চ্যানেল হচ্ছে চট্টগ্রাম বিটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ছয় মাসের মধ্যে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র পূর্ণাঙ্গ টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করবে। গতকাল শনিবার চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার ছয় থেকে আট মাসের মধ্যে চট্টগ্রাম টেলিভিশনকে পূর্ণাঙ্গ চ্যানেলে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এই কেন্দ্র থেকে প্রাথমিকভাবে ছয় ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা হবে। এই চ্যানেল চট্টগ্রামের শিল্প-সংস্কৃতির সুষ্ঠু বিকাশে অবদান রাখবে।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) কামরুন্নেছা হাসান, উপ-মহাপরিচালক (বার্তা) শেখ আবদুস সালেক, প্রধান বার্তা সম্পাদক হাশিম রেজা, চট্টগ্রাম টেলিভিশনের মহাব্যবস্থাপক রফিক উদ্দিন আহম্মেদ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান।