পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা হবে। ১৭ সেপ্টেম্বর হবে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের (এ ইউনিট), ১৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট), ২০ সেপ্টেম্বর সমাজবিজ্ঞান অনুষদ (বি ইউনিট) ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (এইচ ইউনিট) পরীক্ষা হবে। এ ছাড়া ২১ সেপ্টেম্বর বিজনেস স্টাডিজ অনুষদ (ই ইউনিট) ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (জি ইউনিট), ২২ সেপ্টেম্বর কলা ও মানবিক অনুষদের (সি ইউনিট) ও ২৩ সেপ্টেম্বর আইন অনুষদের (এফ ইউনিট) ভর্তি পরীক্ষা হবে।