পূর্ণাঙ্গতা পায়নি বীরশ্রেষ্ঠর জাদুঘর, দর্শনার্থী কমছে
১০ ডিসেম্বর ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ৪১তম শাহাদাতবার্ষিকী। নতুন প্রজন্মের কাছে সঞ্চরণীয় করে রাখতে ২০০৭ সালে তাঁর জন্মস্থান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার রুহুল আমিননগরে নির্মাণ করা হয় ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন গ্রন্থাগার ও সঞ্চৃতি জাদুঘর’। প্রতিষ্ঠার প্রায় পাঁচ বছরেও পূর্ণাঙ্গতা পায়নি গ্রন্থাগার ও সঞ্চৃতি জাদুঘরটি। ফলে দিন দিন কমছে দর্শনার্থীদের সংখ্যা। এতে হতাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।বীরশ্রেষ্ঠর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা জাদুঘরটিকে সমৃদ্ধ করতে জাতীয় জাদুঘর এবং বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতা চেয়েছেন। কিন্তু এখনো দর্শনার্থীদের আকৃষ্ট করার মতো এটিকে গড়ে তোলা হয়নি।বীরশ্রেষ্ঠর শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকালে রুহুল আমিন নগরের স্মৃতি জাদুঘরে বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জাদুঘরে মিলাদ মাহফিল, আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আতাউর রহমান। দিবসটি উপলক্ষে একই সময় নোয়াখালী প্রেসক্লাবের প্রাঙ্গণে রাইজিং সান নামের তরুণদের একটি সংগঠন আলোচনা সভার আয়োজন করে।সঞ্চৃতি জাদুঘরের ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও বীরশ্রেষ্ঠর নাতি সোহেল চৌধুরী বলেন, সঞ্চৃতি জাদুঘরটিকে সমৃদ্ধ করা খুবই জরুরি। এখানে মুক্তিযুদ্ধের সময়কার আলোকচিত্র ও চলচ্চিত্রসহ নানা তথ্য-উপাত্ত সংরক্ষণ করা যেতে পারে। তিনি আরও জানান, গ্রন্থাগারের তত্ত্বাবধানের জন্য একজন গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হবে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাঁদের জানানো হয়েছিল। কিন্তু আজ অবধি গ্রন্থাগারিক নিয়োগ দেওয়া হয়নি। জাদুঘরে কোনো মালি বা ঝাড়ুদারও নেই।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বীরশ্রেষ্ঠর শাহাদতবার্ষিকীকে সামনে রেখে শ্রমিকেরা সঞ্চৃতি জাদুঘরের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। তাঁদের সঙ্গে হাত লাগিয়েছেন বীরশ্রেষ্ঠর সন্তান শওকত আলী। তিনি বলেন, ‘আমার বাবা দেশের জন্য জীবন দিয়েছেন, এটা মনে হলে নিজেকে খুবই গর্বিত মনে হয়। তাঁর সঞ্চৃতি রক্ষার্থে বিগত সরকার গ্রন্থাগার ও সঞ্চৃতি জাদুঘর নির্মাণ করে গেছে। এর মধ্য দিয়ে তাঁর বাবার সম্পর্কে স্কুল-কলেজের ছেলেমেয়েরা অনেক কিছু জানতে পারছে।’জানা গেছে, প্রতিষ্ঠাকালীন ১৬০টি আলোকচিত্র, সাড়ে তিন হাজার নানা ধরনের বই এবং বীরশ্রেষ্ঠ ও তাঁর পরিবারকে দেওয়া রাষ্ট্রীয় খেতাব আর বিভিন্ন সময়ের পদকই জাদুঘরটির সম্বল। ২০০৭ সালের ২০ জুলাই তৎকালীন সেনাপ্রধান মঈন উ আহমেদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন গ্রন্থাগার ও সঞ্চৃতি জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০০৮ সালের ১২ মার্চ মুক্তিযুদ্ধকালীন উপপ্রধান সেনাপতি এ কে খোন্দকার জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।জাদুঘরটি দেখভাল করেন জেলা পরিষদের দৈনিক হাজিরার ভিত্তিতে নিয়োগ পাওয়া তত্ত্বাবধায়ক আলাউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রন্থাগার ও সঞ্চৃতি জাদুঘরটি প্রতিষ্ঠার পর প্রতিদিনই লোক সমাগম হতো। দূর-দূরান্ত থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন আসতেন। কিন্তু জাদুঘর হিসেবে মুক্তিযুদ্ধের সঞ্চৃতিবিজড়িত বিশেষ কিছু না থাকায় দর্শনার্থীর সংখ্যা এখন অনেকটাই কমে এসেছে।