পূর্ণিমা ধর্ষণ মামলার রায় ৪ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের আলোচিত পূর্ণিমা রানী শীল ধর্ষণ ও নির্যাতন মামলার রায় ৪ মে ঘোষণা করা হবে।গত বুধবার এ রায় ঘোষণার কথা ছিল। ওই দিন সকালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক ওসমান হায়দারের আদালতে এ মামলার রায় শোনার জন্য উৎসুক জনগণের উপচে পড়া ভিড় ছিল। এ জন্য আদালতের চত্বর ও পূর্ণিমার গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু বিচারক এজলাসে বসে এ রায় ৪ মে ঘোষণা করা হবে বলে জানান।২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর স্কুলছাত্রী পূর্ণিমাকে ধর্ষণ ও তার পরিবারকে নির্যাতন করা হয়। এ ঘটনায় পূর্ণিমার বাবা অনিল চন্দ্র শীল বাদী হয়ে ১৭ জনকে আসামি করে উল্লাপাড়া থানায় মামলা করেন।