পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পূবর্ বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল) নামে চাঁদা দাবি এবং মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।রায়গঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধানগড়া এলাকার কয়েকজনকে কিছুদিন ধরে ওই সংগঠনের প্যাডে মোটা অঙ্কের চাঁদা দাবি করে চিঠি দেওয়া হচ্ছিল। সিরাজগঞ্জ আঞ্চলিক কমিটির সম্পাদকের নামে পাঠানো এ চিঠিতে পার্টিকে সহায়তা করার জন্য চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে চাঁদার জন্য মুঠোফোনে বারবার তাগাদা দেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গত শনিবার বিকেলে ধানগড়া এলাকার লিটন সরকার (৩২) নামের এক তরুণকে গ্রেপ্তার আটক করে। এ ব্যাপারে মামলা হয়েছে।