পূর্ব সুন্দরবনে ২৭ জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনে খালে মাছ ধরার সময় নৌকায় হামলা চালিয়ে অন্তত ২৭ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। জেলেদের ছাড়িয়ে নিতে ওই সব নৌকার মালিকদের কাছে বনদস্যুরা নৌকাপ্রতি পাঁচ হাজার টাকা মুক্তিপণ চেয়েছে বলে অভিযোগ করেছেন নৌকার মালিকেরা।সুন্দরবন পূর্ব বিভাগ ও শরণখোলা জেলে সমিতি সূত্রে জানা গেছে, গত শনি ও রোববার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের অন্তর্গত শেলা নদী, তাম্বুলবুনিয়া, হরমল খাল ও হরিণটানা এলাকায় মাছ ধরার সময় দস্যুরা জেলেদের অপহরণ করে।