প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. আবদুর রহমানসহ ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ আদেশ দেন।
অপর পাঁচ আসামি হলেন শেখ মো. আবদুল মজিদ ওরফে মজিদ মাওলানা, মো. আবদুল খালেক তালুকদার, মো. কবির খান, আবদুস সালাম বেগ ও মো. নুরউদ্দিন ওরফে রদ্দিন। ছয়জনের মধ্যে কারাগারে থাকা আবদুর রহমানকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়।