পূর্বধলায় আহমদ হোসেনকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলায় গতকাল রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নারান্দিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান, সাবেক সাংগঠনিক সম্পাদক ভজন সরকার, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও মেদনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ।
আহমদ হোসেন বলেন, খালেদা জিয়া দুর্নীতি মামলায় অপরাধী প্রমাণিত হলে তাঁর শাস্তি হবে এবং ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অযোগ্য হবেন। বিএনপি নির্বাচনে না এলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। কারও জন্য নির্বাচন থেমে থাকবে না।