পূর্বধলায় উদীচীর সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনার পূর্বধলা উপজেলা সংসদের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে উদীচী উপজেলা কমিটি এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রথম অধিবেশন শেষে রাত আটটার দিকে জুলফিকার আলীকে সভাপতি ও মুখলেছুর রহমান খান ভাসানীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা সংসদের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোনা জেলা সংসদের সভাপতি মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসেন আরা বেগম, উদীচী কেন্দ্রীয় সংসদের কার্যকরী কমিটির সদস্য সারোয়ার কামাল, লোকগবেষক আলী আহাম্মদ খান আইয়ুব প্রমুখ।