পূর্বধলায় উপসহকারী কৃষি কর্মকর্তা সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মুখলেছ উদ্দিনকে গত শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিজেলে ভর্তুকির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে কৃষি বিভাগের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তাঁকে সাময়িক বরখাস্ত করেন।ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবুল হোসেন মিয়া শুক্রবার এলাকায় এসে এ ঘটনার সত্যতা পান। উপজেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার সাহা বলেন, তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে মুখলেছ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।