পূর্বধলায় কলেজশিক্ষক লাঞ্ছিত, যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজের এক শিক্ষককে গতকাল মঙ্গলবার একদল বখাটে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বাদশাহ মিয়া নামের এক যুবককে আটক করেছে পুলিশ। কলেজ সূত্রে জানা গেছে, কলেজের দুই শিক্ষার্থীর মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল দুপুরে একদল বখাটে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে কলেজ ক্যাম্পাসে যায়। এ সময় কলেজের সহকারী অধ্যাপক মো. শামছু উদ্দিন আহমেঞ্চদ তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে বখাটেরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। কলেজের উপাধ্যক্ষ মো. আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ১০ বখাটের বিরুদ্ধে পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্বধলা থানার পরিদর্শক (তদন্ত) এ এন এম নাসিম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে বাদশাহ মিয়াকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।