পূর্বধলায় পুলিশ তদন্তকেন্দ্রের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নতুন একটি পুলিশ তদন্তকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোনা পুলিশ সুপার (এসপি) জাকির হোসেন খানের সভাপতিত্বে জেলা প্রশাসক আনিস মাহমুদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ হোসেন, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানসহ নিজাম উদ্দিন, মাসুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ-কুমুদগঞ্জ এলাকায় স্থাপিত এই তদন্তকেন্দ্রটি উপজেলার গোহালাকান্দা, নারান্দিয়া ও বৈরাটি ইউনিয়নের আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে।