পূর্বধলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে।নিহতরা হলেন সঞ্চৃতি দাস (৫) ও আবু সিদ্দিক (৪৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বুধি গ্রামের নেপাল চন্দ্র দাসের মেয়ে শিশু শ্রেণীর শিক্ষার্থী সঞ্চৃতি দাস বিদ্যালয়ে যাচ্ছিল। এ সময় পূর্বধলা-কাপাসিয়া রাস্তার হাটধলা নামক স্থানে একটি টমটম তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। একই সময় নেত্রকোনা জেলা সদরের একটি বেসরকারি মেডিকেল প্রশিক্ষণকেন্দ্রের প্রোগ্রামার আবু সিদ্দিক মোটরসাইকেলে করে পাটরা দামপাড়া উচ্চবিদ্যালয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্বধলা-হোগলা সড়কের জটিয়াবর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত ও তাঁর মোটরসাইকেলে থাকা অপর একজন আহত হন। নিহতের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ফতেহপুর গ্রামে।এদিকে গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা সদরের জামতলা এলাকায় পুকুরে ডুবে তোফাজ্জল হোসেন (দেড় বছর) নামের একটি শিশু মারা গেছে। সে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের নৈগাঁও গ্রামের আবু রায়হানের ছেলে। পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) কাজী শহীদুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।