পূর্বধলায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কুড়িকুনিয়া গ্রামে নিজ বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার সকালে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুড়িকুনিয়া গ্রামের মৎস্যজীবী লুৎফুর রহমানের স্ত্রী সেলিনা খাতুন (২৮) দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন। গতকাল ভোরে লুৎফুর নদীতে মাছ ধরতে যান। সকালে বাড়ির লোকজন লুৎফুরের ১০ মাসের শিশুকন্যা হুমাইয়াকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে এবং সেলিনাকে পরনের শাড়ি দিয়ে ঝুলতে দেখেন।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, সেলিনা তাঁর মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।