পূর্বধলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাচ্চু মিয়াকে (৫০) গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ। বাচ্চু উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুমদী গ্রামের বাসিন্দা। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ১৯৮৯ সালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের কুমদী গ্রামের শামছুদ্দিন হত্যা মামালায় ১৯৯৩ সালে বাচ্চু মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়। তখন থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে পাটলী গ্রাম থেকে বাচ্চুকে গ্রেপ্তার করে।