পূর্বধলায় শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর গ্রামে রোখসানা বেগম (৯) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।এলাকাবাসী সূত্র জানায়, কোনাডহর গ্রামে মুকসেদ আলীর পরিত্যক্ত বাড়ির পেছনে রোববার রাতে প্রতিবেশীরা শিয়াল-কুকুরের আনাগোনা দেখে পুলিশে খবর দেয়।পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) হানিফ জানান, খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত বাড়ির পেছনে মাটির নিচ থেকে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে। পরে কোনাডহর গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে আয়েশা আক্তার লাশটি তাঁর মেয়ে রোখসানার বলে শনাক্ত করেন।আয়েশা আক্তার জানান, ২০ বছর আগে ময়মনসিংহ সদর উপজেলার বীর বৌলা গ্রামের নবী হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এক সপ্তাহ আগে স্বামী তাঁকে মৌখিক তালাক দিলে মেয়ে রোখসানাকে স্বামীর বাড়িতে রেখে বাবার বাড়িতে চলে আসেন।