পূর্বধলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গত বৃহস্পতিবার চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী ও তার মা গতকাল সোমবার পূর্বধলা প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ বিষয়টি জানান।ওই ছাত্রী ও তার মা জানান, উপজেলার বৈরাটি ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ওই মেয়েটিকে বাড়িতে একা রেখে তিনি (মা) বেড়াতে ও দরিদ্র বাবা কাজে যান। বিকেলে ওই ইউনিয়নের আলমপুর গ্রামের কলেজছাত্র বিল্লাল হোসেন পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বিল্লাল পালিয়ে যায়। পরে বিষয়টি গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসার কথা বলে মাতব্বরেরা মামলা না করতে বাধ্য করেন। তবে গতকাল বিকেলে এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।