পূর্বপশ্চিম সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামি নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান এবং তথ্যটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশ করার অভিযোগে ‘পূর্বপশ্চিমবিডি ডট নিউজ’ সম্পাদক পীর হাবিবুর রহমানসহ দুজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এনামুল কবির শনিবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাত দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শাতে নির্দেশ দেন।
আরজিতে বলা হয়, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকীতে সুনামগঞ্জ শহরে অনুষ্ঠিত তিনটি শোকসভায় বিবাদী নুরুল হুদা বলেছেন, ‘আমি একটি নতুন তথ্য জেনেছি, আপনাদের জেনে রাখা প্রয়োজন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুরের আজিজ পাশা বঙ্গবন্ধু হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৭ নম্বর আসামি। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল কবিরের মামা।’ আরজিতে বলা হয়, আরেক বিবাদী এ মিথ্যা তথ্য তাঁর অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করেন।