পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক কমান্ডার রেজাউল ইসলাম (৪০) ওরফে ঘাড় ফুলা রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে উপজেলার তালোম ইউনিয়নের পাড়িল বড়ইচরা গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।তাড়াশ থানার ওসি আতাউর রহমান জানান, রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে তাড়াশ থানায় দুটি হত্যা ও দুটি ডাকাতিসহ অন্যান্য থানায় মিলে অন্তত এক ডজন মামলা আছে।