পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকা বাঘমারা বাজারের দোকানপাটের দেয়ালে গত বৃহস্পতিবার রাতে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির নামে বেশ কিছু পোস্টার সাঁটানো হয়েছে। এসব পোস্টারে ‘সৎ লোকের প্রয়োজন, অসৎ লোক নিধন কর’ প্রভৃতি স্লোগান লেখা রয়েছে। পোস্টার লাগানোর কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন দোকানি জানান। পোস্টারের লেখাগুলো কম্পিউটার কম্পোজ করা। এগুলোর নিচে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি লেখা রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো শামছুল হক ইতিমধ্যে এসব পোস্টারের কয়েকটি সংগ্রহ করে উল্লাপাড়া থানায় জমা দিয়েছেন। উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।