পূর্বশত্রুতার জের কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পূর্বশত্রুতার জেরে জিয়াউর রহমান (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত দুইটার দিকে শহরতলীর বাড়াদী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।্পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বাড়াদী পশ্চিমপাড়ার নিজ বাড়ি থেকে জিয়ার পরিচিত কয়েকজন লোক তাঁকে ডেকে নিয়ে যায়। পার্শ্ববর্তী নির্জন এলাকায় কুপিয়ে হত্যার পর তাঁর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। জিয়াউর রহমান পেশায় রংমিস্ত্রি ছিলেন।কুষ্টিয়া মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।