পূর্বশত্রুতার জেরে আখখেত সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামে কৃষক মতিউর রহমানের খেতের আখগাছ প্রতিপক্ষের লোকজন পূর্বশত্রুতার জেরে কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে মতিউর রহমান জানান, জমিসংক্রান্ত একটি মামলার সাক্ষী হয়েছিলেন তিনি। তাই এই মামলার আসামিরা রাতের আঁধারে তাঁর আখগাছগুলো কেটে ফেলে।স্থানীয় লোকজন জানান, এ বছর মতিউর রহমান তাঁর বসতঘরের পাশে ১০ শতাংশ জমিতে আখের আবাদ করেন। রোববার গভীর রাতে কতিপয় ব্যক্তি বেশ কিছু আখ কেটে ফেলে। এ সময় মতিউর পরিবারের সদস্যরাসহ ঘুমিয়ে ছিলেন। পরদিন সকালে তিনি খেতে আখগুলো কাটা অবস্থায় দেখতে পান। তাঁর শতাধিক আখগাছ কাটা হয়েছে বলে জানা যায়।মতিউর রহমান দাবি করেন, এতে তাঁর প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি সোমবার সৈয়দ ঘরামীসহ পাঁচজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।সৈয়দ ঘরামী জানান, ঘটনার রাতে তিনি বরগুনার পাথরঘাটা উপজেলায় ছিলেন। আখগাছ কাটার সঙ্গে তিনি জড়িত নন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম এ জাহিদ জানান, এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।