পূর্বশত্রুতার জেরে তিন পরীক্ষার্থীকে পেটানোর অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বশত্রুতার জের ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় প্রতিপক্ষের লোকজন তিনজন এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই পরীক্ষার্থীদের ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।আহত পরীক্ষার্থী জানায়, গতকাল দুপুরে জয়শ্রী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সম্রাট, আফজাল ও ময়না পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। তারা উপজেলা পরিষদ সড়কের সামনে এলে একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আয়াতুল তাদের উপজেলা পরিষদের বন্যা আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যায়। সেখানে ওত পেতে থাকা সাত-আটজন তরুণকে পেটানোর নির্দেশ দেয় আয়তুল। এরপর তারা ওই তিন পরীক্ষার্থীকে লাঠি দিয়ে পেটায়।