প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা বলেছেন, রূপগঞ্জ পূর্বাচল উপশহর প্রকল্পে জমি অধিগ্রহণে আদি বাসিন্দা ও ক্ষতিগ্রস্তদের প্রত্যেককেই প্লট দেওয়া হবে। কাউকে প্লট বরাদ্দ থেকে বঞ্চিত করা হবে না। যারা প্লট বরাদ্দের জন্য রাজউকের নিয়মানুযায়ী টাকা জমা দিয়েছে প্রত্যেকেই প্লট দেওয়া হবে।গতকাল শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহর পরিদর্শনে এসে ১৭ নম্বর সেক্টর এলাকায় শতাধিক আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের উদ্দেশে তিনি এ কথা বলেন। রাজউক চেয়ারম্যান আদি বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের উদ্দেশে বলেন, কেউ দালালের খপ্পরে পড়বেন না। দালালদের পেছনে না ছুটে, সমস্যা থাকলে সরাসরি রাজউক কার্যালয়ে যোগাযোগ করুন।এ সময় উপস্থিত ছিলেন রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।