পূর্বাঞ্চলে দুই দিনে তিন ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পূর্বাঞ্চল রেলপথের বৃহত্ জংশন আখাউড়া ও কিশোরগঞ্জের বাজিতপুরে দুই দিনে তিনটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।আখাউড়া জংশন সূত্র জানায়, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন চলন্ত অবস্থায় গত মঙ্গলবার দুপুর দুইটার দিকে আখাউড়ার নয়াদিল এলাকায় বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।পরে ইঞ্জিন মেরামত শেষে বেলা সাড়ে তিনটার দিকে ট্রেনটি চট্টগ্রামের পথে ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল (ওয়ানআপ) ট্রেনটি গত মঙ্গলবার ভোর চারটার দিকে আখাউড়া জংশনে পৌঁছালে ট্রেনের ইঞ্জিন বিক৩ল হয়ে যায়। তাত্ক্ষণিকভাবে মেরামত সম্ভব না হওয়ায় প্রায় এক ঘণ্টা পর অতিরিক্ত একটি ইঞ্জিন দিয়ে ট্রেনটি চালানো হয়।