পৃথক ঘটনায় তিন নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় তিন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এই তিনজনই মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার ও রোববার রাতে তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, এঁদের মধ্যে সাজেদা আহমেদ (৩৬) ও মাহমুদা আখতার (৪২) নামের দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সড়ক দুর্ঘটনায় নিহত আনুমানিক ৪৫ বছর বয়সী নারীর পরিচয় এখনো মেলেনি। তবে পুলিশ জানিয়েছে, ওই নারীও মানসিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন।

ট্রাকের ধাক্কায় নিহত ১: এদিকে রাজধানীর বিমানবন্দর সড়কের জাহাঙ্গীর গেটের সামনে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ট্রাকের ধাক্কায় নিহত হন সাঈদ ফকির (৫০) নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

সাঈদ ফকির একটি রিকশাভ্যানে করে গৃহস্থালির টুকিটাকি সরঞ্জাম বিক্রির জন্য বনানী নিয়ে যাচ্ছিলেন। পথে ট্রাকচাপায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় সকাল আটটার দিকে তিনি মারা যান।