পৃথক ঘটনায় দুজন নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় গত মঙ্গলবার সহপাঠীর ক্রিকেট ব্যাটের আঘাতে মো. সোহাগ (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। একই িদন জেলার রামগতিতে প্রতিপক্ষের হামলায় সেকান্দর আলম (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন৷
সদর থানার পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে তেওয়ারিগঞ্জ গ্রামের নুরনবীর ছেলে সোহাগ ধর্মপুর উচ্চবিদ্যালয় মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় খেলা নিয়ে তার সঙ্গে একই এলাকার নুরুল ইসলামের ছেলে ফিরোজের তর্ক হয়। একপর্যায়ে ফিরোজ ক্রিকেট ব্যাট দিয়ে সোহাগকে আঘাত করে। এলাকার লোকজন তাকে স্থানীয়
এক পিল্ল চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে বাড়িতে রাতে তার মৃত্যু হয়।
এদিকে রামগতি উপজেলা সদরের আসলপাড়া এলাকার আবদুজ্জাহের মাঝির সঙ্গে চর আলগী এলাকার সেকান্দর আলমের জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে হারুন বাজার এলাকায় বিবদমান জমিতে কাজ করতে যান আবদুজ্জাহের৷ তাঁকে বাধা দেন সেকান্দর আলম। বাগ্বিতণ্ডার একপর্যায়ে আবদুজ্জাহেরের লোকজন সেকান্দরকে পিটিয়ে আহত করেন। পরে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান।