পৃথক ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বুধবার দুজন মারা গেছেন। তাঁদের একজন সড়ক দুর্ঘটনায় এবং অন্যজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তাঁরা হলেন আবদুর রহমান (৭০) ও সুমন হোসেন (২৭)। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে বৃদ্ধ আবদুর রহমান যাত্রাবাড়ীর থানা রোড এলাকায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ট্রাকের ধাক্কায় তিনি আহত হন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। এ ছাড়া গতকাল সকালে পল্টনের মারিফা ফুড বেকারিতে পানির পাম্প সারানোর সময় সুমন হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। সংজ্ঞাহীন অবস্থায় সকাল সাতটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।