পৃথক ট্রাকের চাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম নগরের হামজারবাগ ও আতুরার ডিপো এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন বশির আহমেদ (৩৫) ও মোহাম্মদ সোহেল (৩২)। বশিরের বাড়ি ভোলা সদরে। আর সোহেলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, নগরের হামজারবাগ এলাকায় একটি ট্রাক রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক বশির গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এএসআই আলাউদ্দিন আরও বলেন, নগরের আতুরার ডিপো এলাকায় সোহেলকে একটি ট্রাক চাপা দেয়। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।