পৃথক দুটি ঘটনায় গুলি চাপাতির কোপে সরকারি কর্মকর্তাসহ আহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় গুলি ও চাপাতির কোপে দুজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় চাপাতির কোপে আহত সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান (৪২) ও গুলিবিদ্ধ ব্যবসায়ী মাসুমুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে ঢাকা জেলার নবাবগঞ্জের সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মিজানুর রহমান রাজধানীর বাসাবোর বাসা থেকে কর্মস্থলে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে কমলাপুর উড়ালসেতুর ওপরে তিনজন ছিনতাইকারী মিজানের পথরোধ করে। তারা মিজানের বাঁ-হাতে কোপ দিয়ে তাঁর কাছ থেকে আড়াই হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায়। প্রথমে তাঁকে শাহজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। গতকাল বিকেলে পুরান ঢাকার সুরিটোলায় চারজন ছিনতাইকারী মাসুম নামের এক ব্যক্তির গতিরোধ করে। তারা তাঁর কাছে টাকা না পেয়ে একপর্যায়ে তার ডান হাঁটুতে গুলি করে পালিয়ে যায়।