পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল মঙ্গলবার ও গত সোমবার রাতে তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ তাঁদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বনানী এলাকায় রাস্তা পারাপারের সময় সংস্থাপন মন্ত্রণালয়ের একটি গাড়ির ধাক্কায় আহত হন আবদুর রশীদ হাওলাদার (৫২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়।বিমানবন্দর সড়কের বলাকা ভবনের সামনে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সোমবার রাতে অজ্ঞাত (৩০) এক ব্যক্তি নিহত হন। কুড়িল বিশ্বরোডে ওই রাত সাড়ে ১০টার দিকে ট্রাকের চাপায় নিহত হন ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন (৩২)।