পৃথক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ শহরে স্টেডিয়ামের গ্যালারির নির্মাণকাজের পাইলিংয়ে সময় তার ছিঁড়ে মো. উজ্জ্বল (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। একই দিনে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকায় নির্মাণাধীন কারখানার দেয়াল ধসে নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা (৪০) নিহত হয়েছেন।
নিহত উজ্জ্বলের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোড়াতলা গ্রামে। তাঁর বাবার নাম ওসমান আলী। গোলাম মোস্তফার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার কালিয়ানগর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কিশোরগঞ্জ শহরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পাইলিংয়ের সময় তার ছিঁড়ে পড়ে যান উজ্জ্বল। দ্রুত তাঁকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মফিজ উদ্দিন (২৫) নামের আরেক শ্রমিক গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকায় নির্মাণাধীন তুলা কারখানার দেয়াল ধসে গোলাম মোস্তফাসহ দুই শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক গোলাম মোস্তফাকে মৃত ঘোষণা করেন।