পৃথক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশ উপজেলায় পৃথক দুর্ঘটনায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীসহ দুজন মারা যায়। গতকাল দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে আইরিন আকতার (৮) মারা যায়। নিহত আইরিন আবদুল শুক্কুরের মেয়ে। সে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। অপর দুর্ঘটনাটি ঘটে গত ৩১ আগস্ট চন্দনাইশের হারালা নয়াহাট এলাকায়। ওই দিন জমি চাষ শেষে পাওয়ার টিলার নিয়ে সড়কে ওঠার সময় উল্টে গিয়ে আবুল হোসেন মারা যান।