পৃথক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহরে গতকাল মঙ্গলবার ট্রাক থেকে পড়া প্লাইউড বোর্ডের নিচে চাপা পড়ে এবং বোয়ালখালী উপজেলার চৌমুহনী শাকপুরা এলাকায় গত সোমবার রাতে টেম্পোর ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গেছে, সিটিগেট এলাকায় গোল্ডেন ডিপোতে মোহাম্মদ দেলোয়ার নামের এক শ্রমিক ট্রাক থেকে প্লাইউড বোর্ড নামাচ্ছিলেন। হঠাৎ প্লাইউড পড়ে গেলে তার নিচে চাপা পড়েন দেলোয়ার। অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গত সোমবার রাতে টেম্পোর ধাক্কায় নিহত ব্যক্তির নাম নুরুল আলম (৪৫)।