পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে আদিবাসীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি ও অব্যাহতভাবে আদিবাসী নির্যাতন, খুন ও ধর্ষণের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ।
গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুণ্ডা, নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুর প্রমুখ।
আমিন কুজুর বলেন, আদিবাসীদের ভূমি অধিকার আন্দোলনের নেতা আলফ্রেড সরেনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। ১৩ বছরেও এ হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। এ জন্য প্রতিদিনই আদিবাসীদের খুন, ধর্ষণের শিকার হতে হচ্ছে।