পৃথক মামলায় টুকু-হাবিব রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ছাত্রবিষয়ক সহসম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে পল্টন থানার একটি মামলায় দুই দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম আবদুস সালাম এই রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদকে রমনা থানার এক মামলায় চার দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন মহানগর হাকিম কেশব রায় চৌধুরী।
গতকাল পল্টন ও মতিঝিল থানা-পুলিশ পৃথক চারটি মামলার মধ্যে একটি মামলায় সাত দিন, বাকি তিন মামলায় ১০ দিন করে ৩৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। পৃথক চার মামলায় রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আইনজীবীরা। আদালত তা নাকচ করে দেন। পল্টন থানার একটি মামলায় রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে রমনা থানার পৃথক দুটি মামলায় হাবিবুর রশিদকে দুই দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে জামিনের আবেদন নাকচ করে দেন আদালত।