পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তিনজন। শুক্রবার দিবাগত রাতে কর্ণফুলী তৃতীয় সেতু ও লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে নতুন সেতুর উত্তর পাশে একটি ট্রাক অজিত পাল (৪৪) নামের এক পথচারীকে ধাক্কা দেয়। অচেতন অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।অজিত পাল বাকলিয়া থানার নতুন চাক্তাই খালের মুখের হাজি কলোনির বাসিন্দা। এদিকে রাত ১১টার চুনতি এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হন। এ দুর্ঘটনায় আঁখি (২৫), ইউনুস (২৮) ও অজ্ঞাতনামা একজন পুরুষ আহত হন। তাঁদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।