পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে আশুলিয়া ও কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পুলিশের কনস্টেবল আতাউর রহমান (৪৯) ও দিনমজুর শফিকুল ইসলাম (২৮)। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

হাসপাতাল সূত্র জানায়, কিশোরগঞ্জে বাসের ধাক্কায় গুরুতরভাবে আহত হন আতাউর। আর আশুলিয়ায় কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত হন শফিকুল। দুজনকেই রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

নিহত দুজনের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।